মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

ফাইনালে শাকিরা-ম্যাডোনা-বিটিএসের জমকালো পরিবেশন

বিশ্বকাপ ফাইনালে শাকিরা, ম্যাডোনা ও বিটিএসের জমকালো পরিবেশন।

ফাইনালে শাকিরা-ম্যাডোনা-বিটিএসের জমকালো পরিবেশন

বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। নিউইয়র্ক–নিউজার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াই ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তবে মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বজুড়ে দর্শকদের জন্য অপেক্ষা করছে একের পর এক জমকালো আয়োজন।

সমাপনী অনুষ্ঠান শুরু হবে ম্যাচের আগের দিন স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় ১৯ জুলাই রাত সাড়ে ১১টা)। এবারের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন মার্কিন র‌্যাপার ও গায়ক পোস্ট মালোন। তার সঙ্গে পারফর্ম করবেন ইতালির লরা পাউসিনি, নিকোল শেরজিঙ্গার, ব্রিটিশ তারকা রবি উইলিয়ামস এবং জনপ্রিয় স্ট্রিমার আইশোস্পিড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হলিউড অভিনেতা টম ক্রুজ।

ম্যাচ শুরুর ঠিক আগে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন অস্কারজয়ী শিল্পী জেনিফার হাডসন। এবারের বিশ্বকাপে প্রথমবার ‘হাফটাইম শো’ যুক্ত হচ্ছে, যা সুপার বোলের আদলে পরিকল্পিত। গ্লোবাল সিটিজেনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের সৃজনশীল পরিচালনায় রয়েছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন।

প্রথমার্ধ শেষে ১৫ মিনিটের বিরতির পরিবর্তে এবার বিরতি হবে ১৭ মিনিট। সেই সময় মঞ্চে একসঙ্গে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা, বিটিএস, জাস্টিন বিবার ও বার্না বয়। পাশাপাশি বিশ্বখ্যাত কন্ডাক্টর গুস্তাভো দুদামেলের নেতৃত্বে থাকবে অর্কেস্ট্রা পরিবেশনা। শিশু দর্শকদের জন্য থাকবে সেসামি স্ট্রিট ও দ্য মাপেটসের জনপ্রিয় চরিত্রদের উপস্থিতিও।

বিশ্বকাপ ফাইনালকে ঘিরে টিকিটের দামও নতুন উচ্চতা ছুঁয়েছে। টিকিটডাটা ডটকমের তথ্য অনুযায়ী, গত শুক্রবার পর্যন্ত সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল ৭ হাজার ৫৯৫ ডলার। মাত্র তিন দিনেই দাম বেড়েছে প্রায় ১০ শতাংশ। অন্যদিকে টিকপিক জানিয়েছে, ফাইনালের গড় টিকিট মূল্য ১১ হাজার ৩২৭ ডলার, যা যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ফাইনালের রেকর্ড গড়েছে।

বিজ্ঞাপন