শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ
খেলাধুলা

রোনালদোর পূর্বাভাস: ফাইনালে স্পেনের জয় সম্ভাবনা বেশি

রোনালদো বিশ্বাস করেন, ফাইনালে স্পেন সহজেই জিতবে আর্জেন্টিনার বিরুদ্ধে।

রোনালদোর পূর্বাভাস: ফাইনালে স্পেনের জয় সম্ভাবনা বেশি

ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টানাকে হারিয়ে স্পেন শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও।

রোনালদোর মতে, এই টুর্নামেন্টে স্পেন তাদের প্রায় প্রতিটি ম্যাচেই নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে, যা লিওনেল মেসিদের বিরুদ্ধে ফাইনালে একটি বড় ব্যবধান গড়ে দিতে পারে। তিনি জানান, আর্জেন্টিনা ১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়ার লক্ষ্যে মাঠে নামবে।

স্পেনের শক্তি তুলে ধরে রোনালদো বলেন, তারা শেষ সাতটি বিশ্বকাপ ম্যাচে মাত্র একটি গোল হজম করেছে। ইএসপিএন ব্রাজিলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমার মনে হয় স্পেনই ম্যাচটি জিতবে—এবং খুব সহজেই জিতবে।'

তিনি আরও উল্লেখ করেন, টুর্নামেন্ট শুরুর আগে স্পেন ও ফ্রান্সকে শিরোপার প্রধান দাবিদার হিসেবে বিবেচনা করেছিলেন। সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে নিজেদের টিকিট নিশ্চিত করে স্পেন।

অন্যদিকে, আর্জেন্টিনা দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে ঘুরে দাঁড়ায় এবং টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখে। আর্জেন্টিনার সম্ভাবনা নিয়ে রোনালদো বলেন, 'স্পেন যদি এক বা দুই গোলে এগিয়ে যায়, তবে ম্যাচটি ঘুরিয়ে দেওয়ার মতো শক্তি আর্জেন্টিনারের নেই। কারণ পুরোটা সময় বল স্পেনের নিয়ন্ত্রণেই থাকবে।'

বিজ্ঞাপন