রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি ১৭ মিনিট হবে

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি ১৭ মিনিট হবে, নিশ্চিত করেছে ফিফা।

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি ১৭ মিনিট হবে

স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতির ব্যাপারে ফিফা নিশ্চিত করেছে যে, এটি ১৭ মিনিটের বেশি হবে না।

রোববার (১৯ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালের জন্য ফিফা জানিয়েছে, এই বিরতি প্রচলিত ১৫ মিনিটের তুলনায় অতিরিক্ত দুই মিনিট থাকবে।

ফিফা ইতোমধ্যে স্পেন ও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে এই তথ্য জানিয়েছে। বিরতির সময় ১১ মিনিটজুড়ে থাকবে জমকালো সঙ্গীত পরিবেশনা, যেখানে শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবারসহ বিশ্বখ্যাত তারকারা উপস্থিত থাকবেন।

বাকি ৬ মিনিট সময় ব্যবহার করা হবে মঞ্চ স্থাপন ও অপসারণের কাজে। এছাড়া, মাঠের ঘাসের অবস্থার উন্নতির জন্য পানি ছিটানোর কাজও এই সময়ে সম্পন্ন করা হবে।

মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত আগের ম্যাচগুলোতে মাঠের ঘাস কিছুটা শুষ্ক ও ধীরগতির অভিযোগ উঠেছিল, বিশেষ করে স্পেন এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে, একাধিক শিল্পীর পরিবেশনার কারণে হাফটাইম ২৫ মিনিটেরও বেশি হতে পারে। তবে ফিফা নিশ্চিত করেছে, পুরো বিরতি ১৭ মিনিটের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

ম্যাচের হাইড্রেশন ব্রেক বা পানি পানের বিরতির ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে না; এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তীব্র গরমের কারণে প্রতি অর্ধে একটি করে দুটি হাইড্রেশন ব্রেক রাখা হয়েছে, যা ফাইনালেও বহাল থাকবে।

বিজ্ঞাপন