শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

গোলশূন্য সমতায় প্রথমার্ধ শেষ সুইজারল্যান্ড-বসনিয়ার ম্যাচ

সুইজারল্যান্ড ও বসনিয়া গোলশূন্য সমতায় প্রথমার্ধ শেষ করেছে বিশ্বকাপে।

গোলশূন্য সমতায় প্রথমার্ধ শেষ সুইজারল্যান্ড-বসনিয়ার ম্যাচ

ফিফা বিশ্বকাপে 'বি' গ্রুপের খেলায় গোলশূন্য সমতায় প্রথমার্ধ শেষ করেছে সুইজারল্যান্ড এবং বসনিয়া ও হার্জেগোভিনা। বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে উভয় দলই গোলের জন্য বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও কোনো দলই প্রথমার্ধে জালের দেখা পায়নি।

ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার স্ট্রাইকার এদিন জেকো বিশ্বকাপের ইতিহাসে ৪০ বা তার বেশি বয়সে খেলা চতুর্থ আউটফিল্ড খেলোয়াড় হিসেবে নাম লিখিয়েছেন। ১৯৯৪ সালে এই কীর্তি প্রথমবার গড়েছিলেন রজার মিলা। জেকোর পাশাপাশি ক্রোয়েশিয়ার লুকা মড্রিচ ও পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোও এই তালিকায় রয়েছেন।

দু'দলের ফরোয়ার্ড পজিশনের খেলোয়াড়রা চেষ্টা চালায় লক্ষভেদের। তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে বারংবার ব্যর্থ হয় তারা।

বিজ্ঞাপন