বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারত অংশ নেবে পাকিস্তানে অনুষ্ঠিত সাফ গেমসে

ভারত পাকিস্তানে অনুষ্ঠিত সাফ গেমসে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

ভারত অংশ নেবে পাকিস্তানে অনুষ্ঠিত সাফ গেমসে

পাকিস্তানে অনুষ্ঠিতব্য আসন্ন সাফ গেমসে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই তথ্য বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

২০২৭ সালের ৪ থেকে ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর ও পেশাওয়ার শহরে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতা।

পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব খালিদ মেহমুদ জানিয়েছেন, ভারত সাউথ এশিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছে, যেখানে তারা পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করেছে।

এই প্রতিযোগিতায় মোট ২৮টি ডিসিপ্লিনে অংশ নেবেন প্রতিযোগীরা। ইসলামাবাদে স্কোয়াশ, টেনিস ও মার্শাল আর্টসহ ১৫টি ডিসিপ্লিন অনুষ্ঠিত হবে।

লাহোরে ক্রিকেট, হকি সহ ১০টি ডিসিপ্লিনের প্রতিযোগিতা হবে এবং পেশাওয়ার শহরে বাকি তিনটি ডিসিপ্লিন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন