মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ফলে মার্কিন ভোক্তাদের জ্বালানিতে অতিরিক্ত ১০০ বিলিয়ন ডলার খরচ

ইরান যুদ্ধের কারণে মার্কিন ভোক্তাদের জ্বালানিতে অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

ইরান যুদ্ধের ফলে মার্কিন ভোক্তাদের জ্বালানিতে অতিরিক্ত ১০০ বিলিয়ন ডলার খরচ

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর গত ছয় মাসে মার্কিন ভোক্তারা জ্বালানি কিনতে অতিরিক্ত প্রায় ১০০ বিলিয়ন ডলার খরচ করেছেন। ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের একটি ট্র্যাকারের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। গড়ে প্রতি পরিবারকে অতিরিক্ত প্রায় ৭৬৩ ডলার জ্বালানির জন্য ব্যয় করতে হয়েছে।

যুক্তরাষ্ট্রে যুদ্ধ নিয়ে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। বেশিরভাগ মার্কিন নাগরিক জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করছেন। তবে ট্রাম্প জ্বালানির দাম বৃদ্ধির বিষয়ে উদ্বেগ উড়িয়ে দিয়ে তেল কোম্পানিগুলোর বিরুদ্ধে ‘অতিরিক্ত মুনাফা আদায়ের’ অভিযোগ করেছেন।

যুদ্ধের সময়সীমা চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যে শেষ হওয়ার কথা বলা হলেও, এটি ষষ্ঠ মাসে প্রবেশ করেছে এবং কূটনৈতিক সমাধানের কোনো স্পষ্ট অগ্রগতি নেই।

যুদ্ধের ফলে পেট্রোলের দাম সবচেয়ে বেশি বেড়েছে। যুদ্ধ শুরুর আগে প্রতি গ্যালন পেট্রোলের দাম ছিল ২.৯৮ ডলার, যা এখন বেড়ে ৪.১৫ ডলার হয়েছে। ডিজেলের দামও বেড়েছে ৩.৬৭ ডলার থেকে ৫.৯০ ডলারে।

যুক্তরাষ্ট্রে জ্বালানির দামে পার্থক্যের কারণে ক্যালিফোর্নিয়ায় দাম সর্বোচ্চ, যেখানে প্রতি গ্যালন পেট্রোলের গড় দাম ৫.৮৫ ডলার। অন্যদিকে, ইন্ডিয়ানায় দাম সবচেয়ে কম, যেখানে প্রতি গ্যালনের গড় দাম ৩.৪৩ ডলার।

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব খাদ্যের দামেও পড়ছে। কৃষি উৎপাদন থেকে শুরু করে বাজারে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে তেলের ব্যবহার রয়েছে। ফলে খাদ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে, বিশেষ করে নিম্নআয়ের দেশগুলোতে।

বিজ্ঞাপন