শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

মেসির সম্মানে খেলা থামবে ১০ম মিনিটে, শুরু হবে করতালি

লিওনেল মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনার ম্যাচের দশম মিনিটে করতালি দেওয়া হবে।

মেসির সম্মানে খেলা থামবে ১০ম মিনিটে, শুরু হবে করতালি

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) লিওনেল মেসিকে সম্মান জানাতে দেশের সব ঘরোয়া ফুটবল ম্যাচের দশম মিনিটে খেলা থামিয়ে এক মিনিটের করতালি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে মেসির দুই দশকের বর্ণিল ক্যারিয়ারকে স্মরণীয় করে রাখা হবে। পুরুষ ও নারী—সব ধরনের ঘরোয়া প্রতিযোগিতায় এটি কার্যকর হবে।

মেসির ১০ নম্বর জার্সির প্রতি শ্রদ্ধা জানাতে দশম মিনিটকে বেছে নেওয়া হয়েছে।

এছাড়াও, যেসব স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিন রয়েছে, সেসব মাঠে ম্যাচ শুরুর আগে মেসিকে নিয়ে বিশেষ একটি ভিডিও প্রদর্শন করা হবে।

সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি জাতীয় দলকে বিদায় জানিয়েছেন।

এখন, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে মেসির দুই দশকের পথচলাকে বিশেষভাবে সম্মান জানাতে প্রস্তুতি নিচ্ছে।

বিজ্ঞাপন