বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

গ্রামীণফোনের নতুন সিটিও হিসেবে আবুল কাশেম মহিউদ্দিনের নিয়োগ

গ্রামীণফোনের নতুন সিটিও হিসেবে আবুল কাশেম মহিউদ্দিনের নিয়োগ কার্যকর হয়েছে ১ সেপ্টেম্বর থেকে।

গ্রামীণফোনের নতুন সিটিও হিসেবে আবুল কাশেম মহিউদ্দিনের নিয়োগ

গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিনকে নিয়োগ দেওয়া হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে এই নিয়োগ কার্যকর হয়েছে। তিনি গ্রামীণফোনের টেকনোলজি ডিভিশনের নেতৃত্ব দেবেন এবং নেটওয়ার্ক উৎকর্ষতা, ডিজিটাল উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর রূপান্তরের মাধ্যমে প্রতিষ্ঠানের কৌশলগত লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখবেন।

আল-আমিন গ্রামীণফোন এবং টেলিনর গ্রুপে প্রায় ২৩ বছরের নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি নেটওয়ার্ক পরিকল্পনা ও বাস্তবায়ন, পরিচালন কার্যক্রম, প্রকিউরমেন্ট এবং প্রযুক্তিগত রূপান্তরের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

নিয়োগের আগে তিনি গ্রামীণফোনের সিনিয়র ডিরেক্টর ও হেড অব নেটওয়ার্ক সার্ভিসেস হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে তিনি নেটওয়ার্ক পরিকল্পনা ও বাস্তবায়নের নেতৃত্ব দিয়েছেন।

আল-আমিনের আন্তর্জাতিক কর্ম-অভিজ্ঞতার মধ্যে রয়েছে টেলিনর ইন্ডিয়ায় ভাইস প্রেসিডেন্ট ও প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন, যেখানে তিনি দেশটির নেটওয়ার্ক রূপান্তর কর্মসূচির আওতায় বৃহৎ পরিসরের রূপান্তরমূলক উদ্যোগের নেতৃত্ব দেন।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান আল-আমিনকে স্বাগত জানিয়ে বলেন, “আমাদের নিজস্ব প্রতিষ্ঠান থেকে তৈরি হওয়া একজন লিডারকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে পেরে আমরা অত্যন্ত গর্বিত।”

নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন জানান, “আমি আমাদের মেধাবী সহকর্মী ও অংশীদারদের সঙ্গে কাজ করে প্রযুক্তিগত ভিত্তিকে আরও শক্তিশালী করতে সংকল্পবদ্ধ।”

বিজ্ঞাপন