শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
হরমুজ প্রণালিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, লারাক দ্বীপ কেঁপে ওঠে আসামে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, ৫ লাখ ক্ষতিগ্রস্ত হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ অব্যাহত মাদারীপুরে ৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক ইরানে মার্কিন হামলা, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের ইরানে মার্কিন হামলা অব্যাহত, কুয়েতে পাল্টা হামলার দাবি ইরানের গায়ানায় ফেরি দুর্ঘটনায় ২৭টি মৃতদেহ উদ্ধার গায়ানায় ফেরি ডুবির ঘটনায় ৬৬ যাত্রী নিখোঁজ, প্রাণহানির শঙ্কা হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা, টানা ৯ রাতের উত্তেজনা অব্যাহত হরমুজে উত্তেজনা বৃদ্ধি: ইরানে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা
আন্তর্জাতিক

গাজার নতুন নেতা খলিল আল-হাইয়ার প্রথম ভাষণ: নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জরুরি

গাজার নতুন নেতা খলিল আল-হাইয়া নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন।

গাজার নতুন নেতা খলিল আল-হাইয়ার প্রথম ভাষণ: নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জরুরি

গাজার রাজনৈতিক সংগঠন হামাসের নতুন নেতা খলিল আল-হাইয়া অভ্যন্তরীণ নির্বাচনের মাধ্যমে শীর্ষ পদে নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণ প্রদান করেছেন। বুধবার (২২ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ভাষণে তিনি গাজার সাধারণ মানুষের দুর্ভোগ নিরসন এবং অবরুদ্ধ পশ্চিম তীরের সুরক্ষা নিশ্চিত করার জন্য সুদৃঢ় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। আল-হাইয়া বলেন, "আমি গাজার আপামর জনগণকে আশ্বস্ত করে বলতে চাই, আপনাদের ওপর নেমে আসা চরম দুঃখ-কষ্ট ও বেদনার বোঝা সম্পূর্ণ লাঘব না হওয়া পর্যন্ত আমরা সম্ভাব্য সব ধরনের পথ ও পদক্ষেপ নিয়ে অবিরাম কাজ চালিয়ে যাব।"

তিনি দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সংঘাত ও আগ্রাসনের প্রতি ইঙ্গিত করে বলেন, "দখলকৃত পশ্চিম তীরের সার্বিক নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের জাতীয় এবং ঐতিহাসিক দায়িত্ব।"

সাবেক নেতা ইয়াহিয়া সিনওয়ার শহীদ হওয়ার পর থেকে শূন্য থাকা এই শীর্ষ পদে সম্প্রতি অনুষ্ঠিত ভোটাভুটির মাধ্যমে আল-হাইয়াকে নির্বাচিত ঘোষণা করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মিসর ও কাতারের মধ্যস্থতায় ইসরায়েলের সাথে পরিচালিত পরোক্ষ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় আলোচনায় হামাসের প্রধান পরামর্শক ও প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বিজ্ঞাপন