হরমুজ প্রণালির কেন্দ্রে অবস্থিত ইরানের লারাক দ্বীপে মার্কিন যুক্তরাষ্ট্র একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বুধবার (২২ জুলাই) স্থানীয় সময় দুপুর ২টা ৪৮ মিনিটে এই হামলা ঘটে।
ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, হামলার ফলে দ্বীপজুড়ে আকস্মিক বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়, যা পুরো দ্বীপকে কেঁপে ওঠায়।
হামলার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আঘাতের স্থান নির্ধারণে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে। হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের ধরণ এবং হতাহতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি।