মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালে বৈরী আবহাওয়ার প্রভাব, অনুশীলন বাতিল স্পেনের

বিশ্বকাপ ফাইনালের প্রস্তুতিতে বৈরী আবহাওয়া, স্পেনের অনুশীলন বাতিল।

বিশ্বকাপ ফাইনালে বৈরী আবহাওয়ার প্রভাব, অনুশীলন বাতিল স্পেনের

ফিফা বিশ্বকাপ ফাইনালের প্রস্তুতিতে বাঁধ সেধেছে বৈরী আবহাওয়া। টানা বৃষ্টি ও বজ্রপাতের কারণে স্পেনের শেষ অনুশীলন বাতিল হয়েছে।

অন্যদিকে, আর্জেন্টিনা শেষ মুহূর্তে অনুশীলনের সুযোগ পেয়েছে। স্থানীয় সময় শনিবার সকাল ১১টায় তারা অনুশীলন করে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ফাইনাল ম্যাচে বৃষ্টির সম্ভাবনা নেই এবং রৌদ্রজ্জ্বল পরিবেশে খেলা হবে।

স্পেনের শেষ অনুশীলন নিউ জার্সির হুইপ্যানিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু বজ্রপাতের কারণে তা বাতিল করা হয়েছে। ফলে, লা রোহাদের মাঠে নামতে হবে গুরুত্বপূর্ণ অনুশীলন ছাড়াই।

ফাইনাল ম্যাচটি বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে এই গুরুত্বপূর্ণ ম্যাচের ফলাফল জানার অপেক্ষায় রয়েছেন ফুটবল প্রেমীরা।

বিজ্ঞাপন