সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

বাবর আজমের ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ

বাবর আজম আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।

বাবর আজমের ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ

আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানের ব্যাটার বাবর আজম। তিনি পাকিস্তানের পঞ্চম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছেন।

চলমান ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে এই রেকর্ড গড়েন বাবর। ম্যাচের আগে তার ১৬ হাজার রান পূর্ণ করতে প্রয়োজন ছিল মাত্র ৭ রান।

৩২ বছর বয়সী এই ব্যাটার দ্রুতই সেই রান তুলে নেন। বাবর মোট ৩৯৯ ইনিংসে তিন সংস্করণ মিলিয়ে ১৬ হাজার রান পূর্ণ করেছেন।

বাবর ছাড়া পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজারের বেশি রান করেছেন ইনজামাম-উল-হক, ইউনিস খান, মোহাম্মদ ইউসুফ ও জাভেদ মিয়াদাদ।

এই মাইলফলক পৌঁছাতে বাবরের চেয়ে কম ইনিংস লেগেছে কেবল মোহাম্মদ ইউসুফ ও জাভেদ মিয়াদাদদের। ইউসুফের ৩৮৮ ইনিংস এবং মিয়াদাদের ৩৯৮ ইনিংস লেগেছিল।

বিজ্ঞাপন