বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

বাংলাদেশের সেমিফাইনালে উত্তরণ, ভারতের বিরুদ্ধে লড়াই

নারী এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে লড়াই আগামীকাল।

বাংলাদেশের সেমিফাইনালে উত্তরণ, ভারতের বিরুদ্ধে লড়াই

নারী এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানের ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে পা রেখেছে বাংলাদেশ।

মঙ্গলবার দুবাইতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রানের সংগ্রহ করে। দলের হয়ে শারমিন আক্তার সুপ্তা ৩১ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২৩ রান করেন, এছাড়া জুরাইরিয়া ১৬ এবং নাহিদা আক্তার ১৬* রান সংগ্রহ করেন।

বাংলাদেশের বোলারদের নৈপুণ্যে ম্যাচের ফলাফল নিশ্চিত হয়। রাবেয়া ৩টি, মারুফা ও নাহিদা ২টি করে এবং ফাহিমা ও সুলতানা ১টি করে উইকেট নেন। সংযুক্ত আরব আমিরাত ২০ ওভার ব্যাটিং করে মাত্র ৬৯ রান করতে সক্ষম হয়, এবং ৯ উইকেট হারায়।

এ জয়ের মাধ্যমে বাংলাদেশ সেমিফাইনালে প্রবেশ করেছে এবং আগামীকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ভারতের বিরুদ্ধে ফাইনালে ওঠার জন্য লড়াই করবে।

বিজ্ঞাপন