রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার: ৫ গ্রেপ্তার বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত
আন্তর্জাতিক

ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কা যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কা প্রকাশ করেছেন সাবেক রাষ্ট্রদূত জোয়ে হুড।

ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কা যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালানোর আশঙ্কা প্রকাশ করেছেন তিউনিশিয়ায় দায়িত্ব পালন করা মার্কিন সাবেক রাষ্ট্রদূত জোয়ে হুড। তিনি জানান, আগামী ছয় সপ্তাহের মধ্যে এই হামলা ঘটতে পারে।

হুড বলেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের সময়টিকে হামলার জন্য বেছে নিতে পারে ইরান। তিনি আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্টদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে ইরানের একটি ইতিহাস রয়েছে।

বর্তমানে দুই দেশের মধ্যে কোনো আলোচনা না হলেও, মধ্যস্থতাকারী দেশগুলো এগিয়ে আসলে সমস্যার সমাধান সম্ভব হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

হুড আরও বলেন, দুই দেশকে আলোচনায় বসানোর জন্য মধ্যস্থতাকারী দেশগুলোকে কিছু চমকপ্রদ উদ্যোগ নিতে হবে। বিশেষ করে মক্কা চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলোর প্রতি তার আহ্বান রয়েছে।

বিজ্ঞাপন