রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
মেক্সিকো উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্য: দক্ষিণ ইরানের নাগরিক অবকাঠামো ইরানের হামলার মুখে উপসাগরীয় দেশগুলো, মার্কিন হামলা বাড়ছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণ হরমুজে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ও তল্লাশি ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত, নিহত ৩ ও আহত ১২ ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর
আন্তর্জাতিক

দোনেৎস্কে ড্রোন হামলায় নিহত ৭, আহত ১১

দোনেৎস্কে ড্রোন হামলায় ৭ নিহত, ১১ আহত। মস্কো হামলাকে 'সন্ত্রাসী' বলে অভিহিত করেছে।

দোনেৎস্কে ড্রোন হামলায় নিহত ৭, আহত ১১

রুশ নিয়ন্ত্রিত ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে বুধবার (৩ জুন) একটি ভয়াবহ ড্রোন হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১১ জন।

স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে জানা যায়, মস্কো থেকে ক্রাইমিয়াগামী একটি যাত্রীবাহী বাসকে লক্ষ্য করে ড্রোনটি আঘাত হানলে হতাহতের ঘটনা ঘটে।

মস্কো কর্তৃপক্ষ প্রাথমিকভাবে হামলাটিকে একটি ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বিবেচনা করে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে হামলার বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে এখনও কোনো দায় স্বীকার করা হয়নি।

এর আগে, রাশিয়া নিয়ন্ত্রিত লুহানস্ক অঞ্চলের একটি ছাত্রাবাসে হামলা চালিয়েছিল কিয়েভ বাহিনী। সেই হামলার জবাবে ইউক্রেনজুড়ে রুশ বাহিনীর আক্রমণ ও পাল্টা হামলা আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন