চোটের কারণে চার থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারকে। পালমেইরাসের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর পরীক্ষায় তার ডান ঊরুর পেশিতে সমস্যা ধরা পড়েছে।
সান্তোস ক্লাব জানায়, নেইমারের চোট গুরুতর নয় এবং আপাতত দীর্ঘমেয়াদে ছিটকে যাওয়ার শঙ্কা নেই। তবে পুরোপুরি সুস্থ হতে কয়েক সপ্তাহ লাগতে পারে। চলতি মৌসুমে সান্তোসের হয়ে ২৪ ম্যাচে ৮ গোল করেছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।
নেইমারের অনুপস্থিতি সান্তোসের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ দলটি রেলিগেশন এড়ানোর লড়াইয়ে রয়েছে।
চোটের পর মাঠের অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নেইমার। তিনি অভিযোগ করেছেন, ভিলা বেলমিরোর মাঠ গর্তে ভরা ও অত্যন্ত খারাপ অবস্থায় ছিল।
একসঙ্গে তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনজুরিতে পড়ায় সান্তোস ম্যানেজমেন্ট চরম বিপাকে পড়েছে। আগামী রবিবার ব্রাসিলেইরাও চ্যাম্পিয়নশিপে ইন্টারন্যাসিওনালের বিপক্ষে গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচে নেইমারকে ছাড়াই মাঠে নামতে হবে সান্তোসকে।