শনিবার, ২৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ফ্রান্সে দাবানলে ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরানো হয়েছে

ফ্রান্সের দাবানলে ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরানো হয়েছে।

ফ্রান্সে দাবানলে ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরানো হয়েছে

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বোর্দোর প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে এই আগুনের সূত্রপাত ঘটে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৩ জুলাই) আগুন নেভাতে ৮০০ অগ্নিনির্বাপণকর্মী ও সেনাসদস্যরা কাজ শুরু করেন। স্থানীয়দের ধারণা, ঝোপ-ঝাড় পরিষ্কার করার যন্ত্র থেকে আগুনের সূত্রপাত হতে পারে। সাউমোস গ্রাম থেকে শুরু হয়ে আগুন লেগে-ক্যাপ-ফেরেটের দিকে ছড়িয়ে পড়ে।

আগুন নিয়ন্ত্রণে নিয়োজিত কর্মীরা জানান, পাইন বনের মধ্যে ৩৪০০ হেক্টর এলাকা জুড়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। ফ্রান্স সরকারের পক্ষ থেকে তিনটি ফায়ারফাইটিং এয়ারক্রাফট এই কাজে নিয়োজিত রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়া পরিবর্তিত হচ্ছে, যা দাবানলের ঘটনার সংখ্যা বাড়াচ্ছে।

মে মাস থেকে ফ্রান্স তিনটি দাবদাহ পার করেছে, যার প্রভাব পরিবেশের ওপর পড়েছে। লেজ-ক্যাপ-ফেরেটের মেয়র ফিলিপ ডি গনভিল জানান, তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের (৮৬ ডিগ্রি ফারেনহাইট) উপরে থাকছে এবং বাতাসও জোরালোভাবে ঘুরপাক খাচ্ছে।

এই সপ্তাহের শুরুতে বোর্দো বিমানবন্দরের কাছে একটি অগ্নিকাণ্ড নেভাতে গিয়ে দুই অগ্নিনির্বাপণ কর্মী প্রাণ হারান। অগ্নিনির্বাপণ সংগঠনগুলো জানায়, আগুন নেভানোর সরঞ্জামের অভাবে তারা নিরাপত্তা নিয়ে আতঙ্কিত।

বিজ্ঞাপন